অনলাইনে শিক্ষা, স্বাস্থ্য এবং জরুরি সরবরাহ অব্যাহত রাখতে বৈঠক

২৮ মার্চ, ২০২০ ১৮:৫৮  
প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং জরুরি সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা প্রতিপালনে অংশীজনের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার মিনিস্টার কেয়ার্টারে নিজের বাসা থেকে এই বৈঠক করেন তিনি। বৈঠকে ডিজিটাল কনটেন্ট ছাড়াও কীভাবে ছাত্রদের সংসদ টেলিভিশনের মাধ্যমে শ্রেণীকক্ষের মতো পাঠ দেয়া যায়, মুক্তপাঠকে আরো সমৃদ্ধ করা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।